অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৭ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, মধ্যরাতের ওই বিমান হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। খবর আল জাজিরার।
শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, শনিবার গাজার উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরে জোড়া হামলার ঘটনায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ইসরায়েল-হামাস যুদ্ধে বাস্তুচ্যুত লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত জাতিসংঘের একটি স্কুলও রয়েছে।
গাজার উত্তরাঞ্চলে সবচেয়ে ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এসময় কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি।
অবরুদ্ধ গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।
গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।